ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু চিকিৎসায় বিশেষায়িত হলো ৬ হাসপাতাল

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৬ হাসপাতালকে বিশেষায়িত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
হাসপাতালগুলো হল- রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীচরের ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন এক হাজার ১৩১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৮ হাজার ৪১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ছয় হাজার ৭৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ডেঙ্গু সন্দেহে ২২ আগস্ট পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।