ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ জঙ্গি গ্রেপ্তার

ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার ভোর রাত ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন র‍্যাব-১৪’র অ্যাডিশনাল এসপি হান্নানুল ইসলাম।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাতে র‍্যাবের উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।