ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমড়ো বড়ি তৈরি করে স্বাবলম্বী

কুমড়ো বড়ি তৈরি করে স্বাবলম্বী
কুমড়ো বড়ি তৈরি করে স্বাবলম্বী
সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশের নওগাঁ গ্রামে প্রায় ২০ বছর যাবৎ বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। বিভিন্ন তরকারির সঙ্গে রান্না করে খাওয়ার প্রচলন বহু আগের। ভোজন রসিকদের খাবারে বাড়তি স্বাদ এনে দেয় কুমড়ো বড়ি। দুই শতাধিক পরিবার কুমড়ো বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। তবে আর্থিক সংকটের কারণে চাহিদামতো তৈরি করতে পারছে না তারা। তাড়াশের নওগাঁ গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের গৃহবধ‚রা কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।
কেউ ডালের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে ফেলছে। আবার কেউ পলিথিনে কুমড়ো বড়ি তৈরি করছে। কেউবা বড়িগুলো টিনের উপর রেখে রোদে শুকিয়ে নিচ্ছেন। আবার কেউ পুরুষরা তা ওজন করে বস্তায় ভরছেন। সুস্বাদু বড়িগুলো স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। বিক্রি করে লাভবান হচ্ছেন সংশ্লিষ্টরা। কুমার বড়ির কারিগর আলামিন হোসেন, শামসুল হক ও রেজাউল করিম জানান, বাজার থেকে অ্যাঙ্কার ডাল কিনে আনা হয়। তারপর সেগুলো বাড়ির গৃহবধ‚ বা নারী শ্রমিকরা ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিয়ে মেশিনে ভাঙিয়ে গুঁড়া করেন। পরে পানি মিশিয়ে পলিথিনের মাধ্যমে কুমড়ো বড়ি তৈরি করে রোদে শুকিয়ে নেওয়া হয়। বড়িগুলো সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজার ছাড়াও রাজধানী ঢাকায় বিক্রি হয়ে থাকে।
এক বস্তা ডাল থেকে যে পরিমাণ বড়ি তৈরি হয় তাতে খরচ বাদে ৫০০- ৭০০ টাকা লাভ হয়। কারিগর আবদুল ফরহাদ আলী ও আ. হামিদ জানান, পাইকারী ৬০-৬৫ টাকা এবং খুচরা ৭০ টাকা ধরে কুমড়ো বড়ি হাট-বাজারে বিক্রি করা হয়। দ‚র-দ‚রান্তের পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যায়। কারিগর হাসনা বানু ও ফাতেমা খাতুন জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে এক থেকে ১৫০ টাকা মজুরি পাওয়া যায়। সংসারে বাড়তি আয় হিসেবে সংসারের কাজের ফাঁকে ফাঁকে কুমড়ো বড়ি তৈরি করা হয়। তাদের মতো গ্রামে কয়েক শতাধিক নারী শ্রমিক এ কাজের সঙ্গে জড়িত। তবে কারিগর বলছেন, সুস্বাদু হওয়ায় কুমড়ো বড়ির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু পুঁজি সংকটের কারণে চাহিদা মতো তৈরি করা সম্ভব হচ্ছে না। দেখা যায়, এনজিও থেকে বেশি সুদে টাকা নিয়ে কুমড়ো বড়ি তৈরি করা হচ্ছে। লাভের বেশি অংশই সুদ গুণতে হচ্ছে। এ অবস্থায় সরকার থেকে স্বল্প সুদে বা বিনাসুদে ঋণ দেওয়া হলে সুবিধা হত। কুমড়ো বড়ি তৈরি ও বিক্রি করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদাশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হত।