”তারুণ্য একশ”। একটি সেবামূলক সংগঠন। শিক্ষিত একশ যুবকদের নিয়ে গত ৩ মাস আগে গঠন করা হয় সংগঠনটি। নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি-বিন মর্তুজা এর নির্দেশনায় সংগঠনটি মানবসেবার কাজ করে চলেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার(৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় দেখা গেলো তারুণ্য টিমের সদস্যরা হাসপাতালের দোতলায় পুরুষ ও মহিলা ওয়ার্ডে একযোগে পরিস্কারপরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। তারুণ্য একশ টিমের ক্যাপ্টেন মোঃ রাসেল বিল্লাহ জানান, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি-বিন মর্তুজা এর নির্দেশনায় নড়াইল সদর থেকে সংগঠনটির কাজ শুরু করে এখন উপজেলা পর্যায়ে কাজ শুরু করেছি। আমাদের শ্লোগান” জেলার জন্য যা কিছু ভাল তাই করো”। আমরা যে কাজটিই করি তা শতভাগ। তাই সংগঠনের নাম তারুণ্য একশ। সদর হাসপাতালে সংগঠনটি সপ্তাহে একদিন করে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। লোহাগড়া সরকারি হাসপাতালে গত মাসে একদিন ও চলতি মাসে আজ সোমবার অভিযান পরিচালনা করা হলো। বিভিন্ন ক্লিনিকেও এ অভিযান পরিচালনা করা হয়। তিনটি ইউনিয়নে ৫০ জন করে সংগঠনটির সদস্য নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে সদস্য নেয়া হবে। সংগঠনটির সদস্য প্রিন্স, নাসিম, নাদিয়া,ইমামুজ্জামান, শুভ জানান, জেলার জন্য যা ভাল আমরা তাই স্বেচ্ছা শ্রমে করবো। রোগীদের মাঝে ইতিবাচক মনোভব গড়ে তুলবো। সংগঠনটির সকল সদস্যই কলেজে পড়–য়া শিক্ষার্থী।
সেমাবার লোহাগড়া হাসপাতালে পরিরস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ,এইচ,এ) ডাঃ লুৎফুন নাহার ও আবাশিক মেডিকেল অফিসার(আরএমও ) ডাঃ আবুল হাসনাত। ডাঃ আবুল হাসনাত বলেন,শিক্ষিত যুবদের এ উদ্যোগ সমাজের সকলকে সচেতন করে তুলবে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সংগঠনটি সেবার কাজ করে থাকেন বলে সদস্যরা জানান।