ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার পুলিশ প্রধানকে আপাতত গ্রেপ্তার নয় : আদালত

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

তবে আদালত বলেছে, সারদা ও রোজভ্যালি অর্থ কেলেঙ্কারির ঘটনায় যেসব তথ্যপ্রমাণ ও আলামত রাজিব কুমার জব্দ করেছিলেন, সেসব ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআইকে হস্তান্তর করতে হবে। সেই সঙ্গে এ তদন্তে তাকে পূর্ণ সহযোগিতা করে যেতে হবে।

সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের বিরোধের জেরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার গত কয়েক দিন ধরে রয়েছেন ভারতীয় সংবামাধ্যমের আলোচনার কেন্দ্রে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার কলকাতার লাউডন স্ট্রিটে তার বাড়িতে হেনস্তার শিকার হন সিবিআই কর্মকর্তারা। কলকাতার পুলিশ সিবিআই কর্মকর্তাদের বাড়িতে ঢুকতে না দিয়ে আটক করে থানা নিয়ে যায়, অবশ্য পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর সিবিআই কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দারস্থ হলে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্ত দিল।

এদিকে ভারতের জাতীয় নির্বাচনের আগে সিবিআই ও রাজ্য পুলিশের এই বিরোধকে রাজনৈতিক চেহারা দিয়ে রীতিমত তুলকালাম বাঁধিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন দিন ধরে তিনি কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান নিয়ে আছেন, পশ্চিমবঙ্গের বাংলায় যাকে বলা হচ্ছে ধর্না।

মমতার এই নাটকীয় ভূমিকায় বিষয়টি এখন কেন্দ্র বনাম রাজ্য সরকারের সংঘাতের রূপ পেয়েছে, যাকে ‘নজীরবিহীন’ বলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রাজিব কুমারকে গ্রেপ্তার না করার যে সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্ট দিয়েছে, তাকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন মমতা।

বিস্তারিত আসছে