‘আমি এবং আমিই করব- ক্যান্সারের বিরুদ্ধে লড়াই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এবং রেডিওথেরাপি বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাট্য র্যালী বের করা হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে র্যালীটি মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে মেইন রোড প্রদক্ষিণ করে পূনরায় প্রাঙ্গণে ফিরে আসে। এসময় কলেজ প্রাঙ্গণে ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ময়নূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিগ্রেঃ জেনাঃ একে মাহবুবুল হক, উপ-পরিচালক ডাঃ দেবরাজ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিওথেরাপী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ‘ক্যান্সার ইপিডেমিওলজি’ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।