ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভি’র খবরে বলা হয়েছে, পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক।

ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়। নেপাল এই সম্মেলনের আয়োজক ছিলো।

তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি।