ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনেক্স ওয়াল্ডওয়াইডের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালিত

ইকমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এনেক্স ওয়াল্ডওয়াইড লিমিটেডের ২য়বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শান্তিনগরে কোম্পানীর কার্যালয়ে কেক কেটে দিবসটির সূচণা করা হয়। এনেক্স গ্রুপের চেয়ারম্যান প্রেসিডেন্ট রাজিব মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

উদ্বোধনী বক্তব্য রাখেন এনেক্স ওয়াল্ডওয়াইড লিমিটেড’র চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র মার্কেটিং অফিসার রুবায়েত হাসান দূর্জয়, সিনিয়র মার্কেটিং আদনান হোসেন আল আমিন, পরিচালক খালেকুজ্জামান, হুমায়ুন কবির, ডা. হাফিজুর রহমান মোস্তফা কামাল, মাইনউদ্দিন মো: সুমন, রাকিবুল ইসলাম রাকিব, হাসিবুল হক মামুন, ইউনুস আলী, মাহমুদুর রহমান খান সুজন, মোফাচ্ছেল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী প্রমুখ। গ্রুপের বিভিন্ন নেটওয়ার্কের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানটি সারাদেশে কয়েক লাখ গ্রাহকের নিত্যদিনের পন্যসেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড এর সম্মানিত ব্যবসায়ীক ও মার্কেটিং পার্টনার, সকল মেম্বার, আবিও, গ্লোবাল বিজনেস লিডার, আউটলেট হোল্ডার, সাপ্লায়ার, শেয়ার হোল্ডার, কর্মকর্তা ও কর্মচারী সহ কাস্টমার ও শুভাকাঙ্খীরা অংশগ্রহন করেন।