ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরো ৭ লাখ ৯০ হাজার টিকা

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। শনিবার বিকেলে টিকাগুলো ঢাকায় আসে।
স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

এদিকে সর্বশেষ পঞ্চম চালানে গত ২৮ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার আরো ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে আসে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল।