ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্কশপের দোকান থেকে কিশোর শ্রমিক নিখোঁজ

মাদারীপুরের কালকিনিতে মোঃ নাঈম শিকদার(১২) নামের এক কিশোর শ্রমিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সে উপজেলার মিয়ারহাট বাজারের সুমন মন্ডলের ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। কিন্তু ওই কিশোর নিখোঁজের ১৫দিন পার হলেও তার এখনও কোন সন্ধান মেলেনি। এ নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের অসহায় পলাশ শিকদার পেটের দায়ে তার কিশোর ছেলে নাঈম শিকদারকে একই এলাকার বাবুল মন্ডলের ছেলে সুমন মন্ডলের ওয়ার্কশপের দোকানে এক বছর পূর্বে কাজের জন্য দেন। কিন্তু গত ২৩ জানুয়ারী রাতে ওই দোকান থেকে কিশোর কর্মচারী নাঈম হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এতে করে একমাত্র কিশোর সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীর পরিবার। এদিকে তার কোন সন্ধান না পেয়ে ওই কিশোরের বাবা পলাশ শিকদার নিরুপায় হয়ে কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন।
ভুক্তভোগীর বাবা পলাশ শিকদার বলেন, আমি আমার ছেলেকে সুমন মন্ডলের দোকানে কাজ করতে পাঠাই। কিন্তু সে ওই দোকান থেকে নিখোঁজ হয়েছে।
অভিযুক্ত দোকানের মালিক সুমন মন্ডল বলেন, সে কোথায় গেছে আমি জানিনা।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাকে খুজে বের করার জোর চেষ্টা চলছে।