ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলা, এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার অভিযোগে এক ব্যক্তির দায়ের করা মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে গুলশান থানা-পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই বেলাল হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন।

তিনি বলেন, সম্প্রতি এ মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।