ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে এসএসসি পরীক্ষায় পাঁচ শিক্ষার্থী বহিস্কার

মাদারীপুরের কালকিনিতে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার সকালে গনিত পরীক্ষা চলাকালীন সময় তাদেরকে এ বহিস্কার করা হয়। বহিস্কারকৃতরা হলেন মোঃ রাসেল উপজেলার উত্তর কানাইপুর মাদ্রাসার এবং মোঃ নূরে আলম খাসেরহাট মাদ্রাসার, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ সোহাগ ও মোঃ জসিম খাসেরহাট স্কুলের পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, পরিক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের পাঁচজনকে বহিস্কার করা হয়েছে।