ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের জন্য মানবতা,মানবতার জন্যই মানুষ

কবির নেওয়াজ : মানুষ মানুষের জন্য,মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম।মানু মানুষের জন্য। বিপদে-আপদে,সমস্যায়-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এমন প্রত্যাশা মানুষ করতেই পারে।মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার।

আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমি, আপনি, এভাবেই এগিয়ে আসতে পারি সকলেই।বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারি।ক্ষুধা লাগলে যেমন খাদ্যের প্রয়োজন তেমনি আলোকিত জীবন গড়তে শিক্ষার প্রয়োজন।

শিক্ষাগুরুরা সব সময় বলতেন মানুষ মানুষের জন্য।বলতেন,এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আদালত মানুষের বিবেক। আমরা অনেক মানুষ আছি, আমাদের বিবেক আছে ঘুমিয়ে।সমাজে কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে মানুষের কল্যাণের জন্য কাজ করার।মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ,অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করা এবং অন্যকে এতে উৎসাহিত করা।

শত শত বছর ধরে মানুষের জীবন পাল্টে দেওয়া থেকে শুরু করে জীবনের নতুন অর্থ নির্মাণের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অস্বীকার করার উপায় নেই।

অনেক বছর বাঁচলেই কেবল বড় মানুষ হওয়া যায় না।একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে;একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।