ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

 সারাদেশে পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
৩০ অক্টোবর শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সদস্য সচিব সুচরিতা দেব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্যাঃ আ স ম গোলাম ফারুক রুবেল,জেলা আওয়ালীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,জেলা পরিষদের সদস্য রওশনুল হক (তুষার),  সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাংস্কৃতিক কর্মীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন প্রতিমা ভাঙচুর, হত্যা, লুটপাট অগ্নিসংযোগ এটা আমরা কখনোই আশা করতে পারিনি। অবিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে যাতে কেউ আর এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে না পারে।