ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আরো ৬ মৃত্যু, শনাক্ত ২১১

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ২১১ জন। এ নিয়ে মোট রোগী শনাক্তের সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১.২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ২২৬ জনের। সুস্থ ২৭৬ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনায় মারা যান ৮ জন। করোনা শনাক্ত হয়েছিলে ১৬৬ জনের দেহে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।