ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৭০ জন।

৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।

সোমবার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই করোনায় দুজনের মৃত‌্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।