ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে নতুন ১৪৬ ডেঙ্গুরোগী

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১২৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৬ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৮০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন রোগী। ডেঙ্গুতে এ সময় ৯১ জনের মৃত্যু হয়েছে।