ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএমএমইউতে জরুরি বিভাগে ২৪ ঘণ্টাই মিলবে সেবা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উদ্বোধন করা হয়েছে সাধারণ জরুরি বিভাগ। এর ফলে এখন থেকে ২৪ ঘণ্টাই জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর কেবিন ব্লকে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, আরও আগেই এটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণের কারণে সম্ভব হয়নি। জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের উদ্বোধনের ফলে এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসা সেবার দ্বার আরো প্রসারিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।