ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৮০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ২৫৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫৩২ জনের। এই সময়ের মধ্যে সুস্থ ২৩৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

এর আগে মঙ্গলবার করোনায় তিনজনের মুত্যু ও ২২৯ জনের শনান্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।