কোকিলের কুহুতান আর বাহারি ফুলের সমাহার বলে দিচ্ছে ঋৃতুরাজ বসন্তের আগমনী। তাই নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে বসন্ত উৎসব। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় বরিশাল সরকারী মহিলা কলেজে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। এছাড়া নগরীর বিএম কলেজ এবং শিল্পকলা একাডেমিতেও এই উৎসব চলছে।
দিনভর অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বাসন্তীরঙের শাড়ী আর খোপায় বাহারি ফুল গুজে বাংলার সংস্কৃতির ঐতিহ্য সাজে সেজেছে। তারা বসন্তের আগমনী দিনের উপভোগ করছেন। এছাড়াও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো নগরীতেও। বিভিন্ন পার্কগুলোতে শিশু, নারী ও পুরুষরা বর্ণিল সাজে এসেছেন বেড়াতে আর ফুলের দোকানীরা ফুল বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছে।