ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী পশ্চিম থানা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

 

গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম মেট্রো থানা অন্তঃগত ৫৩ ও ৫৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছে। গত সোমবার গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক শেখ মোহাম্মদ আলেক এর সভাপতিত্বে ও পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে ২টি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। এসময় মহানগর ৫৩নং ওয়ার্ডে শেখ মোঃ ইব্রাহিম কে সভাপতি ও মোঃ নুরুল ইসলাম মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। একই সময় ৫৪নং ওয়ার্ডে আলহাজ¦ ওমর ফারুক কে সভাপতি ও হাজী শাজাহান মৃধা কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটি গঠন সম্মেলনে আলোচনা সভায় শেখ মোঃ আলেক সাবেক কমিটি বিলুপ্ত করে নবনির্বাচিত কমিটি ঘোষনা করেন। এসময় কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদিত কমিটির তালিকা প্রদান করেন। তিনি বলেন র্দীঘ দিনের আন্দোলন সংগ্রামের ত্যাগী দলের জন্য নিবেদিত কর্মীদের সম্বনয়ে কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনের গণতন্ত্র পূনঃরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে যে কোন আন্দোলন সংগ্রামে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। দেশের মানুষ আজ কথা বলার বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে। মানুষ নিরবে নিবৃতে কাদঁছে, বোবা কান্না নিত্যপন্যর উদ্ধগতি সাধারণ খেটে খাওয়া মানুষ আজ বড় অসহায়। মানুষের অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নাই। আমরা কোন জায়গায় শান্তিপূর্নভাবে কর্মী সমাবেশ করতে গেলে সেখানে পুলিশি বাধা, সরকার এক নায়েকতন্ত্র কায়েম করছে। সাধারণ মানুষ আজ জিম্মি হয়ে পড়ছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিনগুলোতে অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
##