ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রাম নগরীর হালিশহরের আর্টিলারি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।

তিনি বলেন, আগ্রাবাদ স্টেশনের ছয়টি ও বন্দর স্টেশনের দুটি মিলে মোট আটটি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।