ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমএসএফ এর শ্রীপুর উপজেলা কমিটি গঠন ও স্বাংকৃতিক অনুষ্ঠান সম্পন্ন

১৩ ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যার পর পরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএসএমএফ) এর শ্রীপুর উপজেলা কমিটি গঠিত হয়,শ্রীপুর থানার জৈনা বাজারে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
তিনি বলেন ঐক্যবদ্ধতার মাধ্যমেই সাংবাদিকদের অধিকার আদায় সম্ভব।সাংবাদিকদের মিথ্যা মামলা,হামলা থেকে রক্ষা করার জন্য সরকারের দৃষ্টিকোণ আকর্ষণ করেন।সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানান। তাছাড়াও বিভিন্ন মিডিয়ার অনেক সাংবাদিকগণ উপস্থিত হন ও বক্তব্য রাখেন।

আলোচনা সভায় শ্রীপুর উপজেলা কমিটি ( বিএসএমএফ) এর ১ বছরের কমিটির নাম ঘোষনা করা হয়,কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো: নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বাতেন বাচ্চুকে দায়িত্ব দেওয়া হয়।

উক্ত কমিটি গঠন ও আলোচনা সভার পর কমিটির পক্ষ থেকে স্বাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।