ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের পঞ্চদশ অধিবেশন চলছে

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেল ৪টায় এই অধিবেশন শুরু হয়।
করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো পঞ্চদশ অধিবেশনও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন।

প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশন বসবে।