বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবীতে টঙ্গী-পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আরিফুল হক প্রধান সুবেল এর নেতৃত্বে ১৫ই নভেম্বর সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী হোসেন মার্কেট থেকে শুরু হয়ে এরশাদনগর বাসষ্টানে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় বিক্ষোভ প্রতিবাদে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবী করেন। বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আথ্র্রাইটিস, ডায়াবেটিস, দাত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন বলে দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, এস.এম শাকিল পারভেজ, মোখলেছুর রহমান, এস.এম আমিনুল ইসলাম কাউসার, বাদল আহমেদ, মিজানুর রহমান পাভেল, সদস্য সাইদুর রহমান রাজীব, বিল্লাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল জলিল, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহরাব উদ্দিন, মোঃ রুহুল আমিন, মোঃ জামান রনি, রেজাউল ইসলাম রাসেল, দেলোয়ার হোসেন জাকির, শাহিন,আমজাদ, রানা ও জসিম। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।