ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ১৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারো মৃত্যু হয়নি। এর মধ্যে ১১০ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২৮ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭৭৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৫১ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।