চিত্রনায়িকা আঁচল নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এটা তার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ। জার্নি নামের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এর আগে আঁচল তারই পরিচালনায় ‘ইন্দুবালা’ নামের একটি ওয়েব সিরিজে প্রথম কাজ করেন।
আঁচল গণমাধ্যমকে জানালেন নতুন এই কাজের অভিজ্ঞতার কথা। আঁচল বলেন, নানান অপরাধের সঙ্গে জড়িত থাকা একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি এতে। ইন্দোনেশিয়াতে রয়েছে তার মাদক ব্যবসা। সেখানেই পুলিশ অফিসার ইমতুর কাছে ধরা পড়ি আমি। এটা ‘জার্নি’র কাহিনি।
সিনেস্পটে দর্শক দেখতে পাবেন এটি। ‘জার্নি’ নিয়ে আঁচল আরো বলেন, নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা যাবে আমাকে। অর্থাৎ আমি হচ্ছি একের ভিতরে দুই। আামার পরিচয় আমি মাফিয়া চক্রের প্রধান। নানান অপরাধ করার এক পর্যায়ে ফাঁদে ফেলে পুলিশ অফিসার ইমতু আমাকে আটক করে। এভাবেই এর গল্প এগিয়ে যায়।
অনন্য মামুন পরিচালিত এ ওয়েব সিরিজে আঁচল-ইমতু ছাড়াও অভিনয় করছেন বিপাশা কবির, এ্যানি খান, পাপিয়া, সানজু জন ও রিও প্রমুখ। গত ৪ঠা ফেব্রুয়ারি থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।