ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। তবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী পশ্চিম থানার বড়দেওড়া বটতলা (মায়নুদ্দিন মার্কেট) এলাকায় আজিজ মির্জার টিনশেড তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আজিজ মির্জার টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হননি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, প্রথমে ঘটনাস্থলে পৌঁছে টঙ্গী স্টেশনের দুটি ইউনিট কাজ করতে থাকে। পরে টঙ্গী স্টেশনের আরো বিশেষ একটি ইউনিট কাজে যোগ দেয়। তিন ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।