ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ১৪২ ডেঙ্গুরোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ১০৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১০৪ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৩৪৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭০২ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যুর হয়েছে।