ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কর্মসূচির নামে বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেকোনো কর্মসূচি পালন করতে পারে। সেখানে আমাদের কিছু বলার নেই।

তিনি আরো বলেন, বিএনপি দোয়া মাহফিল, মানববন্ধনসহ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু মানুষের জানমাল, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। তারা যদি কর্মসূচির নামে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা চালায় তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনি ব্যবস্থা নেবে।