ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল আবার সংসদের অধিবেশন বসছে

পাঁচদিন মুলতবির পর আগামীকাল বুধবার বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। এদিন সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা হবে।
আলোচনার অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকেল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনাহবে। আলোচনায় এমপিগণ অংশগ্রহণ করবেন।

এর আগে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।