ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদের সুস্থতা কামনা করলেন তথ্যমন্ত্রী

সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গত তিন মাসে ভিন্ন মানুষ মনে হয়েছে বলে মন্তব্য করেছেন ড. তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, ডা. মুরাদ আমাকে সবসময় সহযোগিতা করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। তার সুস্থতা কামনা করি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দফতরে রয়েছে।