ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: আইনমন্ত্রী

বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যা বা হত্যাকাণ্ড হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের কিন্তু একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে ডিউ প্রসেস। যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়, তাদের বক্তব্য শোনা উচিত।

আনিসুল হক বলেন, আমার কাছে যতটুকু তথ্য আছে- যাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের বক্তব্য নেয়া হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে, যেসব দোষে র‌্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে দোষী করা হয়েছে, তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু অপেক্ষা করুন, জানতে পারবেন।