ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।