মফস্বল সাংবাদিকরা প্রতিনিয়ত অবহেলীত,নির্যাতীত ও নিপিড়িত হলেও তাদের পক্ষে কথা বলা বা তাদের অধীকার নিয়ে বিগত দিনে যখন কোন সংগঠন কাজ করে না তখন তাদের অধীকার নিয়ে কথা বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। তৃনমূল সাংবাদিকদের বৃহৎ সংগঠন বিএমএসএফ এখন নির্যাতিত নিপীড়িত ও পেশাদার সাংবাদিকদের সংগঠন।

কুমিল্লা জেলা বিএমএসএফ এর আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কথা বলেন।
স্হানীয় মেঘনা টিভির কনফারেন্স রুমে আহবায়ক কমিটির আহবায়ক জসিমউদ্দিন চাষীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট বিশেষ অতিথী ছিলেন সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান রিমন।
সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় কারী এম এ আকরাম।
কুমিল্লা জেলা বিএমএসএফ এর আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এম এইচ মহিউদ্দিন এর সঞ্চালনায় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আরেফীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল সর্দার, অর্থ সম্পাদক শারমিন সুলতানা মিতু,উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ।
এর আগে ব্রান্মনবাড়িয়ার কসবা উপজেলা বিএমএসএফ এর নেতৃবৃন্দের সাথেও কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়।