ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিক বিশাল রহমানকে পিটিয়ে আহত: বিএমএসএফ’র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশাল রহমানকে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আজ দুপুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক বিশাল রহমান থানায় অভিযোগ দায়ের করেছে।

বিএমএসএফ’র পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।