ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নুরুল আলম রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ১৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরীর এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের এসআই আবছার উদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।