ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মাদকদ্রব্য কর্তৃক ৫০ লিটার তাঁড়ীসহ একজন আটক

যশোর ব্যুরো : যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় খ সার্কেলের সদস্যরা সোমবার সন্ধ্যারাতে ৫০ লিটার তাঁড়ীসহ আবুল খায়ের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার তেঘরিয়া কারিকার পাড়ার মৃত ফজলে করিমের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় খ সার্কেল সূত্রে জানাগেছে,সোমবার সন্ধ্যারাত সোয়া ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে তেঘরিয়া কারিকারপাড়াস্থ আবুল খায়ের এর বাড়িতে অভিযান চালায়। এ সময় উক্ত বাড়িতে থাকা ৫০ লিটার তাঁড়ী উদ্ধার করে। তাঁড়ী নিজ দখলে থাকার অভিযোগে আবুল খায়েরকে গ্রেফতার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।