যশোর ব্যুরো : কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী স্বপ্না (৩০) ও যশোরের চৌগাছা উপজেলার শিশুতলা গ্রামের রব্বানীর স্ত্রী বেগম (৫০)। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে,সোমবার সন্ধ্যারাতে গৃহবধূ স্বপ্না সাংসারিক কলহের এক পর্যায় ঘরে থাকা কীটনাশক পান করে। বাড়ির লোকজন টেরপেয়ে তাকে দ্রুত উদ্ধার করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। তিন ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর দিকে, গৃহবধূ বেগম সোমবার বিকেলে স্বামীর উপর রাগ করে কীটনাশক পান করে। বাড়ির লোকজন উদ্ধার করে সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। দুই ঘন্টার মধ্যে তিনি মারা যান।