ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কা, দুই শিক্ষার্থী নিহত

মাদারীপুরে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ধুরাইলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।