ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মানাতে রাস্তার মোড়ে-মোড়ে অভিযান

করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে রাস্তার মোড়ে-মোড়ে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

এ সময় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে বিধিনিষেধ আরো বাড়ানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।

রোববার রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিনিষেধ চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে রাতে নির্দেশ জারি হওয়ার কারণে অনেক অফিসেই বিষয়টি জানত না।

এদিকে সারাদেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।