ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফয়জাবাদ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, আফগানিস্তান ছাড়াও এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও তাজিকিস্তানে।