ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক সময় বাড়ছে বইমেলায়

এবারের বইমেলায় প্রতিদিন এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। বিগত বছরগুলোতে বইমেলা শুরু হয় বেলা তিনটায়। তবে এবার বইমেলা এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে শুরু হবে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান, শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। ঐ দিন বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, প্রত্যেক বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এবার করোনা ভাইরাসজনিত কারণে মেলার সময় পেছানো হয়েছে। মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার কথা।