ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ফ‌রিদপু‌রের সালথায় অাটঘর ইউ‌নিয়‌নের বারবার নির্বা‌চিত চেয়ারম্যান মরহুম গোলাম আলী খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলার অাটঘর ইউনিয়ন প‌রিষ‌দের বারবার নির্বা‌চিত চেয়ারম্যান, সালথা উপ‌জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, দুঃসময়ের বলিষ্ঠ নেতৃত্ব, রাজ‌নৈ‌তিক কার‌নে বি‌ভিন্ন মামলা-হামলায় নির্যাতিত নেতা মো. শহীদুল হাসান খান সোহাগের বাড়ির অা‌ঙ্গিনার খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলার ‌গোয়ালপাড়া গ্রা‌মের অাব্দুল্লাহ অাল মামুন ও তা‌হের হো‌সেন নয়নের অা‌য়োজ‌নে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপ‌জেলার গোয়ালপাড়া গ্রা‌মের লিটনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কা‌কিলা‌খোলা গ্রা‌মের কামরুল ইসলাম।

মো. ফয়সাল হো‌সে‌নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলার অাটঘর ইউনিয়ন প‌রিষ‌দের বারবার নির্বা‌চিত চেয়ারম্যান ও সালথা উপ‌জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. শহীদুল হাসান খান সোহাগের মা বি‌শিষ্ট সমাজ সেবীকা মোছা. আছিয়া বেগম ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়া‌রি গোয়ালপাড়া গ্রা‌মের অাব্দুল্লাহ অাল মামুন ও তা‌হের হো‌সেন নয়নের উ‌দ্যো‌গে অাটঘর ইউ‌নিয়‌নের বারবার নির্বা‌চিত চেয়ারম্যান মরহুম গোলাম আলী খান স্মৃতি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। এতে ফাইনালে উত্তীর্ণ হয় উপ‌জেলার গোয়ালপাড়া গ্রা‌মের লিটন ও কা‌কিলা‌খোলা গ্রা‌মের কামরুল ইসলাম।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজারো দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় বিজয়ী দলকে রঙিন টেলিভিশন ও রানার্সআপ দলকে এনড্রয়েড ফোন পুরস্কার হিসেবে দেওয়া হয়।