ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, জজ মিয়া ও আলম।

আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রোববার (২০ ফেব্রুয়ারি) ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছিলেন। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, গতকাল রোববার রাতে আলম ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ ও ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।