ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

ভারতে স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে তিনি ঢাকার উদ্দেশে নয়া দিল্লি ছাড়বেন বলে শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইট যোগে তার ঢাকায় পৌছার কথা রয়েছে।

উল্লেখ্য, ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ ফেব্রুয়ারি দিল্লিতে যান।