ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোপেরমুখে পাকিস্তানী অভিনেত্রী

অনলাইন ডেস্ক : পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে তোপেরমুখে পড়েছেন পাকিস্তানী মডেল ও অভিনেত্রী বীনা মালিক।

কলকাতার গণমাধ্যম জানায়, সম্প্রতি সেই ভারতীয় পাইলটকে কটাক্ষ করে টুইট করেন বীনা মালিক। তিনি লেখেন, এই তো এসেছেন, এখনও অনেক আতিথেয়তা বাকি আছে।’ তবে তার বক্তব্যের পাল্টা জবাব দিতে ভোলেন নি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

এর প্রতিবাদে স্বরা টুইট করে লিখেন, বীনাজী লজ্জা হওয়া উচিত। আপনি মানসিকভাবে অসুস্থ। আপনার এই আনন্দ, কুৎসিত মানসিকতার পরিচয় বহন করছে।

তিনি আরো লিখেন, আমাদের অফিসার একজন সাহসী, সম্মানীয় ব্যক্তি। উনি আটক অবস্থাতেও নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছেন।’

তবে মজার বিষয় হলো এই বীনা মালিকই একসময় বলিউডে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখেন। তবে সেভাবে সাফল্য না পেয়ে পড়ে দেশে ফিরে যান।