ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত

মো: উসমান গণি (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান সাক্ষরিত একপত্রে এ কথা জানানো হয়। জামালগঞ্জ ছাড়াও আদিতমারি ও পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচনও স্থগিত কার হয়।

পত্রে বলা হয়, তিনটি উপজেলায় ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচলনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।
পত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অুনযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটানিং অফিসারকে নির্দেশ দেয়া হয়।
জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জামালগঞ্জ উপজেলায় নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার জামালগঞ্জসহ সুনামগঞ্জের ১০টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাতের পক্ষে প্রকাশ্যে সভা সমাবেশে ভোট প্রার্থনার অভিযোগ ছিল। দুই এমপি আচরণবিধি ভঙ্গ করেছেন এই মর্মে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেলিনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম। তবে নির্বাচন স্থগিত করায় শামীম ও তার সমর্থকরা হতাশ হয়েছে বলে জানা গেছে।