ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ে নিয়মিত হতে চান চাঁদনী

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল মডেল। আগে নিয়মিত পর্দায় দেখা গেলেও বেশ অনেক দিন যাবৎ অনিয়মিত তিনি। সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর তেমন ভাবে আর নাটকে অভিনয় করেননি তিনি। তবে সম্প্রতি আশিক মাহমুদ রনির ‘পাগলা হাওয়া’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন ।

নতুন নাটক-টেলিছবি তেমন ভাবে করছেন না তিনি। বর্তমানে নাচ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। গত শুক্রবার বাংলাদেশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এটি আসছে ২৬শে মার্চ প্রচার হবে।

চাঁদনী জানান, অভিনয় করা হচ্ছে না। বিভিন্ন কারণেই অভিনয় থেকে একটু দূরে আছি। তবে ফিরবো শিগগিরই। নাচের অনুষ্ঠান করছি নিয়মিত। ভালো কর্পোরেট অনুষ্ঠান ও টিভি অনুষ্ঠান হলেই নাচে অংশগ্রহণ করছি।

চাঁদনী আরো জানান , আমি স্বাধীনভাবে বাস করছি। এই স্বাধীনতা আমি মাঝে হারিয়ে ফেলেছি। নিজেকে নিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা নেই। এভাবেই সুন্দরভাবে বাঁচতে চাই। নিজের ক্যারিয়ারে মনোযোগী হতে চাই।