বরিশাল ব্যুরো : গ্যাসের দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী বন্ধ এবং অবিলম্বে সিলিন্ডারজাত গ্যাসের দাম কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।
সমাবেশে দেওয়ান আ. রশীদ নিলুর সভাপতিত্বে বক্তারা বলেন, সিলিন্ডারজাত গ্যাস বাজারজাত করা বেসরকারী কোম্পনীগুলো এক’শ বিশ ভাগ লাভে আছে। তার ওপর আগামীকাল গণশুনানী করে গ্যাসের দাম বৃদ্ধি করার পাঁয়তারা চলছে। গ্রাসের দাম বৃদ্ধি করা হলে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। তাই এই প্রহসনমূলক গণশুনানী বন্ধ করে সাধারণ মানুষের সার্থে গ্যাসের দাম কমানোর দাবী করেন।
এখানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব হারুন অর রশীদ, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির আহবায়ক নবীন আহমেদসহ অন্যান্যরা।